মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পাথওয়ে চালু করলো বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ


পাথওয়ে এনজিও বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। বিশেষভাবে কর্মজীবী নারী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও আর্থিকভাবে অসহায় ব্যক্তিদের জন্য এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে।

২২ নভেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ 

পাথওয়ে চালু করলো বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নিরাপদ সড়ক নির্মাণে চালকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে দক্ষ চালক গড়ে তুলতে এবং বেকারত্ব দূরীকরণের উদ্যোগ হিসেবে কিছু শর্তসাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল।

পাথওয়ে সমাজসেবা অধিদফতর থেকে নিবন্ধিত এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বীকৃত জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। এ পর্যন্ত প্রায় ৪০০০ শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে দক্ষতার সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছে। বিশেষভাবে, ১০৪ জন সুবিধা বঞ্চিত ও তৃতীয় লিঙ্গের সদস্যকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এবং স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করেছে পাথওয়ে।

প্রতিষ্ঠানটি আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমে থিওরি ক্লাসের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ ও যানবাহন রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্বারোপ করছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করে পাথওয়ে।

পাথওয়ে নির্বাহী পরিচালক মো: শাহিন বলেন, "নিরাপদ সড়ক বাস্তবায়ন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষিত ও দক্ষ একজন চালকই প্রধান ভূমিকা রাখতে পারে। বিশেষত সুবিধা বঞ্চিত নারী শ্রমিক ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের মাধ্যমে সম্মান ও আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবে।"

উদ্যোক্তারা আরও জানান, তৃতীয় লিঙ্গ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রশিক্ষিত শিক্ষার্থীদের জন্য সরকার ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আহবান জানানো হয়েছে। উল্লেখ্য, নির্ধারিত কিছু শর্তসাপেক্ষে এই বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।