জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
তিন দিনের সরকারি সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ভুটানের সরকারপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে তার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি-পর্যায়ের বৈঠকের আগে দুই নেতা একান্ত আলাপে মিলিত হতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন খাত অগ্রাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। শেরিং টোবগের এই সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
এ ছাড়া সফরের অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।