সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

৩৬৭ রানে লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ


মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৩৬৭ রানে এগিয়ে আছে। প্রথম ইনিংসে ৪৭৬ রান করার পর আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অলআউট করে বড় লিড নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ; সাদমান ৬৯* এবং মুমিনুল ১৯* রানে অপরাজিত। তাইজুল নেন ইনিংসে ৪ উইকেট এবং সাকিবের সমান ২৪৬ টেস্ট উইকেটের মালিক হন।

২১ নভেম্বর ২০২৫, ৬:১১ অপরাহ্ণ 

৩৬৭ রানে লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ বড় লিড নিয়েই। নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ বল হাতে আয়ারল্যান্ডকে থামায় ২৬৫ রানে। ফলে প্রথম ইনিংস শেষে টাইগারদের লিড দাঁড়ায় ২১১ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও দৃঢ় অবস্থান তৈরি করে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, ফলে মোট লিড দাঁড়িয়েছে ৩৬৭ রান।

দ্বিতীয় ইনিংসে ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৬০ রান করে বিদায় নেন তিনি। অন্য ওপেনার সাদমান ইসলাম ১১০ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গে অপরাজিত আছেন মুমিনুল হক, যিনি ২১ বলে ১৯ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করবেন।

এর আগে দিনের শুরুতে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। বাকি ৫ উইকেটে তারা যোগ করে আরও ১৬৭ রান। দলের পক্ষে টাকার ৭৫, জর্ডান নিল ৪৯ এবং স্টিফেন ডোহেনি ৪৬ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এ উইকেট শিকার তাকে এনে দিয়েছে সাকিব আল হাসানের সমান—টেস্টে ২৪৬ উইকেট।