সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

১০ মাসে রাজধানীতে ১৯৮ খুন: ডিএমপির অপরাধ পরিসংখ্যান প্রকাশ


ডিএমপি জানিয়েছে, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ২০টি। এসব ঘটনার বেশির ভাগের তদন্ত শেষ হয়েছে। পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটে। ডিএমপি দাবি করেছে, দশ বছরের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল।

১৮ নভেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ 

১০ মাসে রাজধানীতে ১৯৮ খুন: ডিএমপির অপরাধ পরিসংখ্যান প্রকাশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি জানান, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে রাজধানীতে। এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উদঘাটন করেছে পুলিশ। অপরাধের ধরন হিসেবে রয়েছে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, এলাকায় আধিপত্য বিস্তার, ব্যক্তিগত বিরোধ এবং অজ্ঞাত পরিচয়ের নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও।

তালেবুর রহমান বলেন, গত দশ বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়—বর্তমানে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। পুলিশের অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সম্প্রতি পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করা গেলে ঘটনার মূল তথ্য আরও স্পষ্ট হবে।