ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১৭ নভেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৭ নভেম্বর) জুলাই অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের মামলার রায় প্রকাশের পর সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ মন্তব্য করে।
বিবৃতিতে রায়ের গভীর তাৎপর্য তুলে ধরে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রায় ঘোষণার পরের সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা, উত্তেজনাকর আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ জানায় সরকার।
সরকার জানায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগকে কেন্দ্র করে কেউ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত না করে—এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রায়-পরবর্তী যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।