জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১১ নভেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
সারাদেশে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার সম্ভাবনা বিবেচনায় সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং, ভেহিক্যাল ও ফুট পেট্রোল বৃদ্ধি, মনিটরিং সিস্টেম শক্তিশালীকরণসহ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। এছাড়া সর্বোচ্চ জনবল উপস্থিত রাখা এবং ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়—
১.কেপিআই নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
২.শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে।
৩.বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র্যান্ডম তল্লাশি বাড়াতে হবে।
৪.যাত্রী, লাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশি আরও কঠোর করতে হবে।
৫.স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীরে নিয়মিত টহল পরিচালনা করতে হবে।
৬.নিরাপত্তা সরঞ্জাম যেমন স্ক্যানার, মেটাল ডিটেক্টর ও সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
৭.সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
৮.এছাড়া গ্যাস ও বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বেবিচক মনে করছে, সতর্কতা জোরদার থাকলে কোনো ধরনের নাশকতা বা অঘটন আগেভাগে শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে।