বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৯ নভেম্বর ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহকারী শিক্ষকরা। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান দাবি—বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন।
এর আগে শনিবার শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে বহু শিক্ষক আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই পুলিশ এমন আচরণ করেছে।
শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের জন্য শাহবাগে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে সংঘর্ষ হয়।
এ সময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শতাধিক শিক্ষক আহত হন এবং বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শিক্ষকরা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়ন হয়।