শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগের পর আটজন ডিসিকে যুগ্মসচিব পদে পদায়ন


১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর উপসচিব পদমর্যাদার আটজন ডিসিকে যুগ্মসচিব পদে পদায়ন করেছে সরকার। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদায়নকৃত কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যোগ দেবেন।

৯ নভেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ 

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগের পর আটজন ডিসিকে যুগ্মসচিব পদে পদায়ন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের পর উপসচিব পদমর্যাদার আটজন ডিসিকে যুগ্মসচিব পদে পদায়ন করেছে সরকার। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়।

নতুন পদায়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

ফরিদুর রহমান, জেলা প্রশাসক (হবিগঞ্জ): যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

মো. অহিদুল ইসলাম, জেলা প্রশাসক (মাগুরা): যুগ্মসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক (সাতক্ষীরা): যুগ্মসচিব, খাদ্য মন্ত্রণালয়।

খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক (নোয়াখালী): যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।

মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক (পিরোজপুর): যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

হোসনা আফরোজ, জেলা প্রশাসক (বগুড়া): যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ।

তানভীর আহমেদ, জেলা প্রশাসক (ঢাকা): যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।

চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক (গাইবান্ধা): মহাপরিচালক (যুগ্মসচিব), পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টার কার্যালয়।

এ ছাড়া আরেক আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।