মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

তিন দফায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রায় হাজার প্রবাসী


চলতি বছরের অক্টোবরে তিন দফায় মোট ৯২৮ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।এখনও অনেক বাংলাদেশি আটক আছেন, যাদের ফেরাতে কাজ করছে দূতাবাস।

৮ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ 

তিন দফায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন প্রায় হাজার প্রবাসী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অক্টোবরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি প্রবাসী। তিন দফায় তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এখনও অনেক প্রবাসী লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে ৩০৯ জন এবং ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জন বাংলাদেশিকে লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। এসব বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরাতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানিয়েছেন, লিবিয়ায় বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।