জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৭ নভেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
শীতের আগমনীতে রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও পেঁয়াজের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ভোক্তার বাজেটে চাপ বাড়িয়েছে। গত এক সপ্তাহে পণ্যটির দাম ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বাজারের দাবি, সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পাইকারি পর্যায় থেকেই দাম বাড়ানো হয়েছে; যার প্রভাব পড়েছে খুচরা বিক্রিতে।
তবে বাজার বিশ্লেষকদের মতে, বাস্তবে সরবরাহে তেমন ঘাটতি নেই। তারা মনে করেন, একটি ব্যবসায়ী চক্র বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। দ্রুত বাজার তদারকি ও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে সবজির বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে। করলা ও ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ৪০–৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কঁচু ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০–১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০–৩০০ টাকা এবং ফার্মের ডিম প্রতি ডজন ১৩০–১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।