শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে।তিনি নিশ্চিত করেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোনায় মতবিনিময় অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

৭ নভেম্বর ২০২৫, ২:৫২ অপরাহ্ণ 

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও জানিয়েছেন যে আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। শুক্রবার নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।

 

তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। দেশ নির্ধারিত সময়েই নির্বাচনের দিকে এগোচ্ছে।”

 

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ না হলেও সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে।

 

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।