জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ নভেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিপিইয়ের ওয়েবসাইটে। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি ২০টি শর্তের মধ্যে একটি শর্তে স্পষ্ট বলা হয়েছে—ধূমপানের অভ্যাস আছে বা কোনো ধরনের মাদকগ্রহণে অভ্যস্ত হলে সে প্রার্থীকে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিপিই জানিয়েছে, প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বেতন ও বয়সসীমা
২০১৫ সালের সরকারি বেতন স্কেল অনুযায়ী, সহকারী শিক্ষকের বেতন নির্ধারিত হয়েছে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি
আবেদন শুধুমাত্র অনলাইনে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদন ফি ১১২ টাকা, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পরই আবেদনটি চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:
নির্বাচিত প্রার্থীদের নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে; বদলি সীমিত থাকবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
কোনো প্রার্থী ভুয়া বা অসম্পূর্ণ তথ্য দিলে তার আবেদন বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিবাহিত নারী প্রার্থী স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বৈধ সনদপত্র আবশ্যক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীদের মোবাইল নম্বরে পাঠানো এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দেওয়া হবে।