জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৬ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
প্রস্তুতি শুরুর ছয় দিন পর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ হংকং সফরে থাকা ২৩ সদস্যের দল থেকে শুধু ফাহমেদুল ইসলাম বাদ পড়েছেন, দুই হলুদ কার্ডের কারণে তিনি ভারত ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে, বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন এই স্কোয়াডে।
ঘোষিত ২৭ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার:
তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মিডফিল্ডার:
কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড:
মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।