জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৬ জুলাই ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত আল আমিন হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আলাউদ্দিন শেখের ছেলে শাহ আলী শেখ (৩৮) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মোঃ মোরশেদ সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩৭)।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে আল-আমিন তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুর দেড়টার দিকে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার মোটরসাইকেলে করে আল-আমিনকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।
এ সময় পাবনার আব্দুস সালাম ঠান্ডু ও জুয়েল রানা সহ কয়েকজন চারটি মোটরসাইকেলে সেখানে এসে আল-আমিনকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তাকে যমুনা নদীতে ফেলে দেন। পরদিন ২৬ এপ্রিল পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় আল-আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত শুক্রবার( ২৫ জুলাই) দুপুর সাড়ে ৩ টার সময় এসআই (নিঃ) মোঃ মাহাবুল করিম সঙ্গীয় ফোর্সসহ পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এজাহারনামীয় আসামী শাহ আলী (৩৮) এবং তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ রুবেল সরদার (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সংক্রান্ত বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “আল আমিন হত্যার মত নির্মম ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা আমাদের অগ্রাধিকার। আমরা নিরলসভাবে কাজ করছি যাতে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পায় এবং অপরাধীরা শাস্তি পায়। রাজবাড়ী জেলা পুলিশ যে কোনো অপরাধ দমনে বদ্ধপরিকর।”
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় থানা পুলিশ।