জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ জুলাই ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই)বিকাল সাড়ে ৫ টার সময় রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা এলাকার মোঃ সেকেন মৃধার ছেলে মোঃ জহিরুল মৃধা (৩৪)।গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা রুজু হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "রাজবাড়ী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেখানেই মাদকের অস্তিত্ব পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালিত হবে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"