জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৮ জুলাই ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারির দায়িত্বে মনোনয়ন দেওয়া হয়।
সমাবেশটি পরিচালনা করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান সম্পাদক ডা. ওসামাহ রাইয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মো. নুরুল ইসলাম সাদ্দাম। আরও উপস্থিত ছিলেন শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে শিবিরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় থাকলেই কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব।” নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করেন এবং আগামীর পথচলায় সংগঠনের ভূমিকা আরও বলিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন।