চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশে টানা অষ্টম কম্পন
২৮ নভেম্বর ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ণ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯ | ছবি: আজকের প্রসঙ্গ
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে এক হাজার ২২৭ পিস ইয়াবা, ৫ কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ৩৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।