ইউরোপেও ছড়াচ্ছে ইরান যুদ্ধের প্রভাব, আজারবাইজানে ড্রোন হামলা
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০০ অপরাহ্ণ
ফরিদপুরে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার |
ফরিদপুরে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা দশ মিনিটে কোতয়ালী থানার গোয়ালকান্দী এলাকার মেসার্স রাফিন স-মিল এর সামনে ফাকা জায়গায় হতে আসামী ১। মোঃ রাজিব শেখ (৩০) পিতা মোঃ ইদ্রিস শেখ, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং গোয়ালকান্দী, ২। মোঃ নিরু খান (৩৬) পিতা-মৃত শাহাদত খান, সাং-কাফুরা, উভয় থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর দ্বয়কে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।