শনিবার, ৭ মার্চ, ২০২৬

শেরপুর ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শেরপুর ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়ার শেরপুরে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি পিকআপ গাড়িসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। আজ শনিবার (১০ জানুয়ারি) রাত দেড় টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি নামক স্থানে ঢাকা-বগুড়া হাইওয়েতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ইমরান হোসেন (৩০), মোঃ বদিউর রহমান ওরফে কামরুল (৩৭)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা বিশেষ কায়দায় নিজের কাছে এবং পিকআপের মাধ্যমে নওগাঁ থেকে ঢাকায় ভারতীয় অবৈধ ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল মহাসড়কে গাড়ি চেক করে ১০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ গাড়িসহ ২জনকে আটক করে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আটককৃত দুইজনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতার করে তাদের জেলাহাজতে পাঠানো হয়েছে।