আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিতর্ক: ভুয়া সংগঠন, বিতর্কিত ব্যক্তিত্ব ও ‘নির্বাচন পর্যবেক্ষক’ পরিচয়ে নতুন প্রশ্ন
২৫ জানুয়ারী ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। একাডেমিক ও তৎসংশ্লিষ্ট প্রশাসনিক প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, হাদি চত্বর ও মুক্তমঞ্চ এলাকায় ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে যে সকল স্থানে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি সেসব স্থানে এ সুবিধা চালু করা হয়।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, "শিক্ষক শিক্ষার্থীদের সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রদান করার মাধ্যমে শিক্ষা ও গবেষণার কাজ অব্যাহত রাখতে এই সুবিধা চালু করা হয়েছে। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় যে স্মার্ট বিশ্ববিদ্যালয় বা ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে যাচ্ছে এটি তারই বহিঃপ্রকাশ। উপাচার্য মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের শিক্ষার্থীবান্ধব উন্নয়নমুখী কর্মকাণ্ড চলতে থাকবে।"
উল্লিখিত এলাকাগুলোতে ওয়াইফাই চালু করলে KU Campus নামে ওয়াইফাই’র নাম দেখা যাবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল আইডি এবং এর পাসওয়ার্ড ব্যবহার করে ফ্রি ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে। প্রাতিষ্ঠানিক আইডি ব্যবহারের কারণে বহিরাগতরা এটি ব্যবহার করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থীরা মো.কায়সার হামিদ বলেন,"ক্লাসের ফাঁকে আমরা যখন অবসর সময় পাবো তখন উক্ত ফ্রি ওয়াইফাই জোনগুলোতে যেয়ে সহজেই শিক্ষকের পড়ানো বিষয় সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল ও শিক্ষামূলক ব্লগ/ভিডিও এর এ্যাকসেস পাবো যা আমাদের শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু ফ্রি এ্যাকসেস নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তা যেন অক্ষুন্ন থাকে সেদিকে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। খুবির শিক্ষার্থী হিসেবে আমি আনন্দিত এবং এই উদ্যোগ নেওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ধাপে ধাপে পুরো ক্যাম্পাসকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।