আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিতর্ক: ভুয়া সংগঠন, বিতর্কিত ব্যক্তিত্ব ও ‘নির্বাচন পর্যবেক্ষক’ পরিচয়ে নতুন প্রশ্ন
১০ আগস্ট ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ
ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে সেবা নিতে আসা সুবিধাভোগী এক নারীকে দিয়ে হাতপাখার সাহাযেব্য বাতাস করানোর অভিযোগ উঠেছে অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে। বুধবার (৯ আগস্ট)বাতাস করানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।এতে দেখা যায় অফিস সহকারী আঃ মান্নানের টেবিলের সামনে বসে এক নারী হাতপাখা ঘুরাচ্ছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু সুবিধাভোগী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।এদিকে অফিস সহকারী আঃ মান্নান অভিযোগের বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি।
নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মোফাজ্জেল হোসেন চৌধুরী বলেন,আমি ছুটিতে থাকার কারনে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে কোন ভাবেই এমনটা করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।