মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
অভিযান অব্যাহত •

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬, মামলা ৪৫


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়ের হয়েছে। অভিযানে ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, গাঁজা, চাপাতি, দা, ককটেল ও বোমার অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। বিভাগভিত্তিক গ্রেফতারে শীর্ষে রয়েছে মিরপুর।

১৭ নভেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৬, মামলা ৪৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৫টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির অভিযানে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা। এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৭ জন, রমনা বিভাগে ২১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।