সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ডিএমপির সাফল্য •

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেফতার ৫২০, উদ্ধার বিপুল মাদকদ্রব্য


রাজধানীতে ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়েরের পাশাপাশি ৫০ কেজির বেশি গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, বিদেশি মদ, কফ সিরাপ, চাকু, গুলির খোসা, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেফতার ৫২০, উদ্ধার বিপুল মাদকদ্রব্য
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে আসামিদের গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গুলশান বিভাগে ৩৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, একটি গুলির খোসা, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।