অপরাধবিরোধী অভিযান • ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮, উদ্ধার অস্ত্র-ইয়াবা ও জালনোট
২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন, লালবাগে ৭১ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৮৯ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৫৯ জন, গুলশানে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল। এ ছাড়া নয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।