ফুটবল ইতিহাস • প্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ! মেসি-রোনালদোকে নিয়ে স্বপ্ন
১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগে ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৫৭ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, মতিঝিলে ৪৬ জন, রমনায় ৩২ জন, গুলশানে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন ও ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা। এ সময় দুটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫২০ টাকাও জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধে জড়িত থাকার অভিযোগে ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।