ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিদায়ী ম্যাচের একদিনেরও কম সময় আগে সতীর্থদের সঙ্গে শেষবারের মতো অনুশীলনে নেমেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই অনুশীলনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিজের আবেগও প্রকাশ করেছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে মেসি লিখেছেন, "আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব"। সংক্ষিপ্ত এই বার্তাতেই যেন ফুটে উঠেছে আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ পথচলার নানা স্মৃতি সতীর্থদের সঙ্গে অনুশীলন, অসংখ্য জয়-পরাজয়, কঠিন সময় এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্ত।
শেষ অনুশীলনের ছবিতে মেসিকে সতীর্থ ও দলের স্টাফদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। একটি ছবিতে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদেরও দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের মঞ্চ হিসেবে প্রস্তুত হয়েছে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম। সেখানে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ৫টায়।
এই ম্যাচের স্কোয়াডে রয়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া নিকোলাস ওতামেন্দি রয়েছেন দলে। মেসির ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পল এবং রিয়াল বেতিসের জিওভানি লো সেলসোকেও রাখা হয়েছে স্কোয়াডে। তবে তাঁদের একাদশে সুযোগ পাওয়া কিংবা কতক্ষণ মাঠে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না হলে বেনিনের বিপক্ষে পুরো ম্যাচেই মাঠে থাকতে পারেন মেসি। ফলে আর্জেন্টিনার জার্সিতে তাকে শেষবার দেখার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য ম্যাচটি হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্ত।
মেসির বিদায়কে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামেও নেওয়া হয়েছে নানা আয়োজন। গ্যালারিতে থাকবে বিপুলসংখ্যক দর্শক, থাকবেন অতিথি শিল্পীরা, সঙ্গে থাকছে বেশ কিছু বিশেষ চমক। সবচেয়ে আবেগঘন বিষয়গুলোর একটি হতে পারে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থদের উপস্থিতি। বিশ্বকাপের ট্রফি মেসির সঙ্গে উঁচিয়ে ধরা সেই দলের প্রায় সব সদস্যই এই বিশেষ রাতে উপস্থিত থাকার কথা রয়েছে।
সব মিলিয়ে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে উঠতে যাচ্ছে।