সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ডিএমপিতে রদবদল •

ডিএমপিতে তিন এসির বদলি আদেশ


জনস্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) জারি করা অফিস আদেশে তোয়াহা ইয়াসীন হোসেন, মো. মালিক নাজমুল হায়দার ও মো. শামসুল আলম খানের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

৫ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ 

ডিএমপিতে তিন এসির বদলি আদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিট ও জোনে বদলি করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনিক এ পরিবর্তন আনা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বদলির বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তোয়াহা ইয়াসীন হোসেনকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মতিঝিল বিভাগের পেট্রোল-খিলগাঁওয়ের সহকারী পুলিশ কমিশনার মো. মালিক নাজমুল হায়দারকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-নিউমার্কেট জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ওয়ারী বিভাগের পেট্রোল-ওয়ারীর সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানকে ট্রাফিক-লালবাগ বিভাগের ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছে।

ডিএমপির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব কর্মকর্তাকে উল্লেখিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বদলির আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।