শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

২ অক্টোবর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ 

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার এই নির্ধারিত সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।

দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষ হবে ২২ অক্টোবর। এর পরের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের আর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না।

সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন ছুটি কাটাতে পারবেন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছুটির হিসাব অনুযায়ী, ২৫ অক্টোবর (রোববার) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।