এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
অক্টোবর মাসে বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। এ সময় তিন থেকে চার দিন বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যেতে পারে। তবে অক্টোবরজুড়ে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ১০ অক্টোবর দেশের বেশির ভাগ এলাকায় দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাসের প্রথম দুই দিন তুলনামূলক বেশি মেঘ দেখা যেতে পারে। এ সময়ে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে অল্প সময়ের জন্য বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বেশির ভাগ বৃষ্টি দুপুর থেকে মধ্যরাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত ঘণ্টা রোদ থাকতে পারে। ফলে বৃষ্টি না থাকা সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
বৃষ্টিপ্রবণ এলাকায় বজ্রপাতের আশঙ্কায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ১১ থেকে ২০ অক্টোবর দেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক ও পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মেঘের উপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে চট্টগ্রামের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৪ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে। তবে ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সামান্য সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপের প্রভাবে ১৭ অক্টোবরের পর সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে। একই সঙ্গে ১৯ ও ২০ অক্টোবর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
অক্টোবর মাসে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি দ্রুত বাড়তে পারে। সেই বৃদ্ধি সাময়িক হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।