সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২৩ কোটি ডলার
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
মুক্তির ৫৭ দিন শেষে ‘দ্য ওডিসি’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। ইউনিভার্সাল পিকচার্সের তথ্য অনুযায়ী, এর মধ্যে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে এসেছে ৬০১ দশমিক ২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ১ দশমিক ০৮৩ বিলিয়ন ডলার।
এর আগে ইউনিভার্সাল পিকচার্সের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকার শীর্ষে ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছিল ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। সেই রেকর্ড ছাড়িয়ে এখন স্টুডিওটির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘দ্য ওডিসি’।
গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নোলানের এই চলচ্চিত্র।
২০০৯ সালের পর কোনো সিকুয়েল বা রিমেক ছাড়া আন্তর্জাতিক বাজারে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম সিনেমা হিসেবেও রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’। একই সঙ্গে আইম্যাক্স প্রযুক্তিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যেও এটি সর্বোচ্চ আয়কারী সিনেমার মর্যাদা পেয়েছে।
এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারেরও সবচেয়ে সফল সিনেমা। এর আগে তাঁর সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ‘দ্য ডার্ক নাইট রাইজেস’। সিনেমাটি বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।
ওয়ার্নার ব্রাদার্স ছেড়ে ইউনিভার্সাল পিকচার্সে যোগ দেওয়ার পর ‘দ্য ওডিসি’ নোলানের দ্বিতীয় বড় সাফল্য। এর আগে ২০২৩ সালে একই স্টুডিওর ব্যানারে মুক্তি পায় তাঁর ‘ওপেনহাইমার’। সিনেমাটি বিশ্বজুড়ে ৯৮৩ মিলিয়ন ডলার আয় করার পাশাপাশি সাতটি বিভাগে অস্কার জেতে। ‘দ্য ওডিসি’র নতুন এই সাফল্যের মধ্য দিয়ে নোলান ও ইউনিভার্সাল পিকচার্সের জুটি বক্স অফিসে নিজেদের শক্ত অবস্থান আরও একবার প্রমাণ করল।
সূত্র: ভ্যারাইটি