হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণ: ২ সেনাসদস্য নিহত, আহত ১
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তিনি জানান, দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার। জ্বালানি খাতে সংকট মোকাবিলায় সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মতো রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যারা অবৈধ কাজ করবে ও অন্যায় করবে, তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।