এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার জন্য গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের দাবি করা ওই করের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আদালতের আশ্রয় নেওয়া হয়েছিল। শুনানি শেষে হাইকোর্ট রিটের রুল খারিজ করে এনবিআরের দাবির পক্ষে রায় দেন। ফলে হাইকোর্টের এ রায়ের পর গ্রামীণ কল্যাণকে তিন অর্থবছরে এনবিআরের দাবি করা মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে।