মিরপুরে ডিবির জালে ‘শ্যুটার জাকির’, দুই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে রাজনীতি করেনি। জনগণের অধিকার আদায়ের প্রশ্নে দলটি সবসময় রাজপথে ছিল। তিনি বলেন, দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ এবং জনগণের সমর্থন নিয়েই দলটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা জ্বালানি সংকট। এ সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে পরিকল্পনাগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, শুধু বর্তমান সংকট মোকাবিলাই নয়, ভবিষ্যতে যাতে জ্বালানি নিয়ে আর কোনো বড় ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলের কারণে সৃষ্ট সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি হওয়া জটিলতা- সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এসব সমস্যাকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কেউ পরিস্থিতিকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থে বিভ্রান্তি ও অরাজকতা এড়িয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনাসভায় দলটির নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।