রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: দুইজন গ্রেপ্তার, বাড়িতেই গোসল-খেজুর খেয়ে ইয়াবা সেবন
২৬ আগস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগকারীদের জন্য সেবা সহজীকরণ এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।