ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের পরিকল্পনা
১ আগস্ট ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
বহু প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ সিনেমার প্রথম ট্রেইলার প্রকাশ করেছে সনি। জনপ্রিয় জুমানজি সিরিজের তৃতীয় ও শেষ কিস্তিতে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক এবং কারেন গিলান। রোমাঞ্চ, অ্যাকশন ও হাস্যরসে ভরপুর ট্রেইলারটি ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’এবং ২০১৯ সালের ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ -এর ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নতুন এই সিনেমা। আগের দুই কিস্তি বিশ্বজুড়ে ১৭০ কোটিরও বেশি মার্কিন ডলার আয় করে বাণিজ্যিকভাবে বড় সাফল্য পেয়েছিল।
নতুন সিনেমাতেও ভিডিও গেমের জগতকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প। গেমের ভেতরের পরিচিত চরিত্রগুলোতে আবারও অভিনয় করেছেন ডোয়েন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান। আগের মতোই থাকছে চরিত্র বদলের মজার মুহূর্ত, রুদ্ধশ্বাস অভিযান এবং জমজমাট অ্যাকশন।
প্রধান চার তারকার পাশাপাশি এবারও অভিনয় করেছেন ড্যানি ডিভিটো, নিক জোনাস, অকওয়াফিনা, মারিন হিঙ্কল, বেবে নিউওয়ার্থ, লামর্ন মরিস ও রিস ডার্বি। নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন ড্যান হিলডেব্র্যান্ড এবং জ্যাক জুকস।
সিনেমাটি পরিচালনা করেছেন জেক কাসদান। চিত্রনাট্য লিখেছেন জেক কাসদান, জেফ পিঙ্কনার ও স্কট রোজেনবার্গ। প্রযোজনায় রয়েছেন ম্যাট টলম্যাচ, ডোয়েন জনসন, ড্যানি গার্সিয়া, হিরাম গার্সিয়া এবং জেক কাসদান। প্রথমে সিনেমাটি আগামী ১১ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, বড়দিন উপলক্ষে এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, নতুন জুমানজি সিরিজটি ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ‘জুমানজি’ চলচ্চিত্রের আধুনিক সংস্করণের ধারাবাহিকতা। সেই সিনেমায় অভিনয় করেছিলেন প্রয়াত রবিন উইলিয়ামস ও কিরস্টেন ডানস্ট। নতুন সিরিজে বোর্ড গেমের পরিবর্তে ভিডিও গেমকে কেন্দ্র করে গল্প নির্মাণ করা হয়েছে। বড়দিনে মুক্তি পাওয়ায় ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড-কে ‘ডিউন: পার্ট থ্রি’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় নামতে হবে।