মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ


দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। এ উপলক্ষে তাকে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় অভ্যর্থনা জানানো হয় এবং গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করা হয়।

২৮ জুলাই ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ 

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে তার আগমনকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার। সকালেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা বঙ্গভবনের মূল ফটকে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়।

গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই বঙ্গভবনের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। দিনের নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।