বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
১৩ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করার ওপর জোর দিয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে দূতাবাস।
সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল আবেদন ফরমে উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাস জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই ফরমে স্বাক্ষর করে জমা দেন। তাই কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদানকে গুরুতর বিষয় হিসেবে বিবেচনা করা হবে।
বার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এ কারণে ভিসা আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত সব তথ্য যথাযথভাবে যাচাই করে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।