দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
২৮ জুন ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
নকআউটে যেতে ক্রোয়েশিয়ার যেখানে জয়ের বিকল্প ছিল না, সেখানে ঘানার জন্য কেবল একটি ড্র-ই যথেষ্ট ছিল। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধ থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ক্রোয়েশিয়া ।
ম্যাচের ১৭তম মিনিটে প্রথম সহজ সুযোগ পায় ক্রোয়েশিয়া, তবে নিকোলা ভ্লাসিচের জোরালো শট পোস্টের বাইরের অংশে লেগে প্রতিহত হয়। তবে ম্যাচের ৩১তম মিনিটে আর হতাশ হতে হয়নি ক্রোয়াটদের। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে তরুণ মিডফিল্ডার পিটার সুচিচ এক দুর্দান্ত দূরপাল্লার শটে বল জালে জড়ান (১-০)। এই গোলের মাধ্যমে সুচিচ (২২ বছর ২৪৫ দিন) বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। প্রাথমিক অফসাইডের সন্দেহে সহকারী রেফারি পতাকা তুললেও ভিএআর পরীক্ষার পর রেহফারি গোলের বৈধতা দেন।
এক গোলে পিছিয়ে থেকে বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে কার্লোস কুইরোজের ঘানা। আক্রমণাত্মক ফুটবলের ফল তারা পায় ম্যাচের ৭৩তম মিনিটে। আর্নেস্ট নুয়ামাহর ফ্রি-কিক থেকে উড়ে আসা বল বক্সের ভেতর থেকে নিখুঁত ভলিতে জালে পাঠান ডেরিক লুকাসেন (১-১)। এই গোলের ক্ষেত্রেও দীর্ঘ ৪ মিনিটের ভিএআর রিভিউ শেষে অফসাইড না থাকায় গোল বহাল রাখা হয়।
সমতা ফিরিয়ে ঘানা যখন ড্রয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ম্যাচের ৮৩তম মিনিটে আক্রমণ শানায় ক্রোয়েশিয়া। কর্নার থেকে ৪০ বছর বয়সী কিংবদন্তি লুকা মদ্রিচের বাড়ানো ক্রসে দারুণ হেডে গোল করে ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে নেন নিকোলা ভ্লাসিচ (২-১)। এই অ্যাসিস্টের মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ (৪০ বছর ২৯১ দিন) খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েন মদ্রিচ।
শেষ মুহূর্তে ঘানার আব্দুল ফাতায়ুর একটি আক্রমণ গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে নকআউট নিশ্চিত করল তারা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকান পরাশক্তি ঘানাও।