ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে ইংল্যান্ডের জয়
২১ জুন ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে দিল বাংলাদেশ। আগে ব্যাটিং করে নিগার সুলতানার দল ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের স্পিন আক্রমণের মুখে পড়ে ১০০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান নারী দল।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দল। দুই ওপেনার দিলারা আক্তার (৫) ও জুয়াইরিয়া ফেরদৌস (৫) সাজঘরে ফেরার পাশাপাশি তিন নম্বরে নামা শারমিন আক্তার খাতা খোলার আগেই বিদায় নেন।
চতুর্থ উইকেটে সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে এই জুটিও বেশি দীর্ঘ হয়নি, দলের ৪৮ রানের মাথায় ব্যক্তিগত ২২ রান করে বিদায় নেন সোবহানা। এরপর উইকেটে এসে ম্যাচের চিত্র বদলে দেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। মাত্র ২২ বলে ৫টি চারের সাহায্যে ৩৯ রানের এক কার্যকরী ও ঝড়ো ইনিংস খেলেন তিনি। অন্যদিকে অধিনায়ক নিগার সুলতানা ১৮তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৩৮ বলে ৩৬ রানের এক দায়িত্বশীল ইনিংস। এই দুজনের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে মুনিবা আলী ও গুল ফিরোজা সহজে ম্যাচ বের করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। এই জুটি স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করার পর প্রথম আঘাত হানে বাংলাদেশ। মুনিবা ২৫ এবং গুল ফিরোজা ২৩ রান করে বিদায় নেওয়ার পরেই পাকিস্তানের ইনিংসে মড়ক ধরে।
তিন নম্বরে নামা আয়েশা জাফর ১১ এবং অধিনায়ক ফাতিমা সানা ১০ রান করলেও বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও আঁটসাঁট বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১০০ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের মূল কারিগর ছিলেন দুই স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার। দুজনেই সমান ৩টি করে উইকেট শিকার করে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন। মেঘলা ৪ ওভারে ২১ রান এবং নাহিদা ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করেন। এছাড়া রাবেয়া খান ও ঋতু মনি একটি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন।
নেদারল্যান্ডসের পর পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখলো বাংলাদেশের মেয়েরা।