দেশের মধ্যে অস্থিতিশীলতা-অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য
১৬ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালিত পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাজ্যের বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই চিরুনি অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন: বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তান। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র পরীক্ষা, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন সংশ্লিষ্ট বিষয়গুলো কঠোরভাবে যাচাই-বাছাইয়ের লক্ষ্যেই এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
দেশটিতে অবৈধ অভিবাসী এবং অভিবাসন আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান যে শুদ্ধি অভিযান চলছে, এটি তারই একটি অংশ। আটককৃত সকল বিদেশি নাগরিকের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ আরও সতর্ক করে জানিয়েছে, দেশের আইন প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মালয়েশিয়ায় বৈধ কর্মসংস্থান ও বসবাসের জন্য বিদেশি নাগরিকদের সবসময় প্রয়োজনীয় অনুমতিপত্র এবং বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট ও ভিসা) সঙ্গে রাখার জন্য নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।