ভিনি দাপটে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল
৭ জুন ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে গুলি চালিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে লোকমান (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার বিকেল ৩টার পর এ ঘটনা ঘটে। আহত লোকমান রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী লোকমান মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি আরও জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত ব্যক্তিকে উদ্ধারসহ প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই ছিনতাইয়ের মিশনে ৩টি মোটরসাইকেলে করে মোট ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখার সামনে আসে। তারা পরিকল্পিতভাবে ভিকটিমকে টার্গেট করে এই হামলা চালায়। এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছেন গোয়েন্দারা।
গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই কোনোভাবে ওই দুর্বৃত্ত চক্রের কাছে ছিল। তথ্য ফাঁসের এই বিষয়টি কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যেই একাধিক গোয়েন্দা টিম মাঠে নেমেছে।