টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নাজুক
১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ টাকায়। পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা থাকছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার ওপর ভিত্তি করে দেশের বাজারেও দাম স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন মে মাসের জন্য তেলের দাম অপরিবর্তিত রাখা হলেও, এক মাস পর নতুন করে তিন ধরনের জ্বালানির দাম বাড়ানো হলো।
সাধারণত ডিজেলের দাম বাড়লে গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ে। তবে এবার ডিজেলের দাম না বাড়ায় সাধারণ মানুষের যাতায়াত খরচে কোনো প্রভাব পড়বে না বলে আশা করছে কর্তৃপক্ষ। যদিও অকটেন ও পেট্রোলের দাম বাড়ায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীদের খরচ কিছুটা বাড়বে।