মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রামিসা হত্যার চার্জশিট আজ , ৫-৭ দিনের মধ্যে বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর


রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিশেষ আদালতে দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশা করছে সরকার।
রামিসা হত্যার চার্জশিট আজ , ৫-৭ দিনের মধ্যে বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যা মামলার চার্জশিট আজই আদালতে জমা দেওয়া হচ্ছে এবং বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি আদালতের বিষয় হলেও আমরা আশা করছি, মাননীয় আদালত দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।” এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আজ আদালতে হাজির করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি ।

সিআইডি জানিয়েছে, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তদন্তকারী দলের আশা, এসব প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে শক্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা সম্ভব হবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।