২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
১৯ মে ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জারি করা রুল শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৩ মার্চ এ সংক্রান্ত রিট আবেদনের ওপর রুল জারি করেন আদালত।
রুলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গণভোট অধ্যাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়। এ সময় জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে দেশের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে পৃথক একটি রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ। রুলে সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।
রিটকারীর আইনজীবী জানান, প্রস্তাবিত কমিটি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নের তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবে এবং তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেবে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও বলা হয়েছে।