নিরাপদ সড়কে বড় বাধা নিবন্ধনহীন ড্রাইভিং স্কুল
১৭ মে ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের “১২টা বাজিয়ে গেছে” বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
রোববার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আবদুস সালাম বলেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু তারা পরিবেশের উন্নয়ন তো করতেই পারেননি, বরং ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছেন।তিনি বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু বক্তব্য দিয়ে নয়, বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, বাস্তবে কাজ করা কঠিন হলেও সরকার ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বায়ুদূষণ ও শব্দদূষণের জন্য শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদের অসচেতনতাকেও দায়ী করেন আবদুস সালাম। তিনি বলেন, জনগণ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে অনেক সমস্যাই কমে আসবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা নেওয়ার আশঙ্কা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে পড়ে থাকা ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের বাড়িতে মশার কারখানা তৈরি করে পরে সিটি করপোরেশনকে দায়ী করলে চলবে না।
বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনসহ সব সেবা মাটির নিচে নেওয়া হচ্ছে। ঢাকার খাল ও জলপথ ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট না থাকায় নিউমার্কেটসহ নিচু এলাকাগুলোতে পানি জমে যাচ্ছে।
অপরিকল্পিত নগরায়ণের ফলে পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা এখন বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নদী, খাল ও রেলপথ ভূমিদস্যুদের দখলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণে সিটি করপোরেশন কাজ করবে বলেও জানান তিনি। সভায় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।