২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু
১৭ মে ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম ও উসকানিমূলক প্রচারণাকে নজরদারিতে রেখে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ওই নির্দেশনায় নগরজুড়ে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিল বা বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে-এমন তথ্যের ভিত্তিতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনো অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেই মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ সতর্কতা প্রসঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই, সেটি আমাদের মূল বিবেচনার বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও উসকানিমূলক বিষয়বস্তু নজরে এসেছে।”
তিনি আরও বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি, টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।”