মায়ের প্রতি চরম অবহেলা: সেই যুগ্ম সচিব ছেলেকে ওএসডি
১৬ মে ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলেই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের নির্দেশনায় প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে। বাঞ্ছারামপুরে কোনো মাদক কারবারিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া। এছাড়া বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রউফ এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।