মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে তারুণ্যের অঙ্গীকার
১৬ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। শনিবার (১৬ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”
তিনি আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।