মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে তারুণ্যের অঙ্গীকার
১৪ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ছুটি কার্যকর হলেও সাপ্তাহিক বন্ধের কারণে অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষে দীর্ঘ অবকাশে যেতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে ২৪ মে (রোববার)। তার আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে (বৃহস্পতিবার) হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। ফলে শিক্ষার্থীদের ছুটির আমেজ কার্যত শুরু হবে ২২ মে থেকেই।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
এদিকে জুনের ছুটি শেষে জুলাই ও আগস্ট মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে। আগামী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটিও নির্ধারণ করা হয়েছে।