শনিবার, ৯ মে, ২০২৬

উত্তর আমেরিকায় নতুন ইতিহাস, আয়ের শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’


বিদেশের সিনেমা বাজারে নতুন রেকর্ড গড়েছে ঢালিউডের আলোচিত ছবি ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় ছবিটির আয় পৌঁছেছে ৩ লাখ ৬১ হাজার ডলারে, যা বাংলাদেশি সিনেমার মধ্যে সর্বোচ্চ।
উত্তর আমেরিকায় নতুন ইতিহাস, আয়ের শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

উত্তর আমেরিকার সিনেমা বাজারে নতুন ইতিহাস গড়েছে ঢালিউডের ছবি ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলারে। এর মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশি সিনেমার আয়ের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

এই সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছবিটির পরিচালক তানিম নূর। গণমাধ্যমকে তিনি বলেন, প্রবাসী বাঙালি দর্শকদের ভালোবাসা ও সমর্থনই এই অর্জনের মূল শক্তি। এর আগে ২০২২ সাল থেকে উত্তর আমেরিকার বাজারে আয়ের দিক থেকে শীর্ষে ছিল হাওয়ামেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আয় করেছিল প্রায় ৩ লাখ ৫৮ হাজার ডলার। তবে ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর সেটি এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে। ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছিলেন শরীফুল রাজনাজিফা তুষি। 

তালিকার তৃতীয় স্থানে রয়েছে পরাণরায়হান রাফী পরিচালিত এই ছবিটি উত্তর আমেরিকার বাজার থেকে আয় করেছিল প্রায় ১ লাখ ৮৯ হাজার ডলার। এতে জুটি হয়ে অভিনয় করেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

চতুর্থ স্থানে রয়েছে উৎসব। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটিও পরিচালনা করেন তানিম নূর। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরীজয়া আহসান। সিনেমাটির আয় ছিল প্রায় ১ লাখ ৭৭ হাজার ডলার।

পঞ্চম স্থানে রয়েছে তুফান। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তীমাসুমা রহমান নাবিলা। ছবিটির আয় প্রায় দেড় লাখ ডলার। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে ঘিরেই গড়ে উঠেছে উত্তর আমেরিকার সিনেমা বাজার। সেখানে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশি চলচ্চিত্র।

উত্তর আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর / আরও পড়ুন